শিরোনামঃ-

» বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক-কে সুরমা বয়েজ ক্লাবের সংবর্ধনা

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৪ | বুধবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। তাই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে হবে। মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতেন তাহলে আমরা এ দেশ স্বাধীন পেতাম না। তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।

Manual4 Ad Code

বীর মুক্তিযোদ্ধ রফিকুল হকও জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তাঁর এই অবদান আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা মুক্তিযুদ্ধকে লালন করেন তারাই হচ্ছে প্রকৃত দেশ প্রেমিক।

Manual7 Ad Code

বুধবার (২৭ মার্চ) বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক-কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ চৌধুরী মুন্না, সাংবাদিক এম এ মালেক, সিনিয়র সদস্য কয়েছ আহমদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য ববি বাহাদুর, অমিত বাহাদুর, অপূর্ব বাহাদুর, নবরাজ বাহাদুর তুষার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031