শিরোনামঃ-

» হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন দরবস্ত শাখার নির্বাচন স্থগিত

প্রকাশিত: ১৩. মে. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট ১৩২৬) দরবস্ত বাজার শাখার ‘সাজানো’ নির্বাচন স্থগিত করা হয়েছে। শ্রম আদালত সিলেট এর বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু গত ৯ মে’ এক আদেশে এ নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

সংগঠনের সদস্য (নং-১৬৪) মো: কয়েস আহমদ ও দেলওয়ার হোসেন জাকারিয়া (নং-৭২) যৌথভাবে মামলাটি দায়ের করেন।

Manual4 Ad Code

মামলায় অভিযোগ করা হয়, সংগঠনের ১১ ধারা মোতাবেক প্রতি ৩ বছর পর পর সদস্যদের নবায়ন ফি গ্রহন করে ভোটার তালিকা প্রণয়ন এবং গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের কথা। কিন্তু শাখা সংগঠনের বর্তমান সভাপতি রুনু মিয়া মইন সহ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে একটি সাজানো নির্বাচনের আয়োজন করেন।

Manual7 Ad Code

তাঁরা নির্বাচনী তফসিল নোটিশ ঘষামাজা করে ১৮ মে ২০২৪ তারিখের নির্বাচন এগিয়ে ১১ মে নিয়ে আসেন।

Manual3 Ad Code

এছাড়া আগের নির্বাচন কালীন শাখার ৩৫২ সদস্যের মধ্য থেকে ২০০ জনের নবায়ন ফি গ্রহন না করে তাদেরকে ভোটাধিকার ও প্রার্থিতা থেকে বঞ্চিত করেন।

Manual1 Ad Code

এ ঘটনার প্রতিবাদে ও প্রতিকার দাবিতে সংগঠনের সদস্য মোঃ কয়েস আহমদ ও দেলওয়ার হোসেন জাকারিয়া আদালতে এ মামলা করলে আদালত ১১ মে’র নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পাশাপাশি বঞ্চিত ২০০ সদস্যের নবায়ন ফি গ্রহনপূর্বক তাদেরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দানেরও আাদেশ দেন। একমাসের মধ্যে নবায়ন করা সদস্যের তালিকা প্রস্তুত ও আদালতে দাখিলেরও নির্দেশ দেন।

শ্রম আাদলত সিলেট এর বেঞ্চ সহকারী মামলা ও স্থগিতাদেশের সত্যতা নিশ্চিত করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930