শিরোনামঃ-

» সিলেটে সন্ত্রাসী হামলায় ঠিকাদার আহত, শাস্তি দাবি কণ্ট্রাক্টর এসোসিয়েশনের

প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন প্রথম শ্রেণির ঠিকাদার ফরহাদুর রহমান। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার উপর রবিবার (৮ মার্চ) এই হামলা চালায়।

Manual2 Ad Code

গুরুতর আহত অবস্থায় ফরহাদুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন কণ্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

তারা সোমবার (৯ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে প্রদত্ত এক স্মারকলিপিতে এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

৪৬ জন ঠিকাদার স্বাক্ষরিত এই স্মারকলিপিতে ঠিকাদাররা উলে­খ করেন এই সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনা সিলেট সিটি কর্পোরেশনের জন্য মানহানীকর। এরকম কর্মকান্ডের ফলে সাধারণ ঠিকাদারবৃন্দ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন।

Manual3 Ad Code

অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের মাধ্যমে তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30