শিরোনামঃ-

» সিলেট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের কর্মী সভা বুধবার (৪ মার্চ) বিকাল ৫টা সময় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে সদস্য আবু তাহের’র পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

Manual1 Ad Code

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সদস্য ধীরেন সিংহ, সুধীর চন্দ্র দাস, সুবেদার মেজর (অব) রফিক উদ্দিন আহমদ, রজনী কান্তা দাস, ক্ষীরোদলা ,জাফর আহমদ চৌধুরী, বিমল চন্দ্র দে, মো. জবরুল হোসেন, ব্রজ গোপাল চৌধুরী, এডভোকেট জাহিদ সারেওয়ার সবুজ, এডভোটেক দিদার আহমদ ও মনোজ কপালী মিন্টু প্রমুখ।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, বাঙালি জাতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার প্রতি আরেকটি ঐতিহাসিক রায় দিয়েছে। কারণ দেশবাসীর প্রত্যাশা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। এই লক্ষ্যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেকটা পথ পাড়ি দিয়ে এগিয়ে গেছে। তিনি আরোও বলেন দেশে-বিদেশে এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30