শিরোনামঃ-

» সিলেটের টিলাগড়ে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট নগরীর টিলাগড়ে পূর্ব বিরোধের জের ধরে ফের খুন হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী গ্রীণহিল কলেজের ছাত্র। সে নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপদ দে’র ছেলে।

Manual8 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে পূর্ব বিরোধের জের ধরে একদল যুবক দ্বীপের উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা।

Manual4 Ad Code

আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

একটি সূত্র জানিয়েছে, পূজার টাকা সংক্রান্ত বিরোধ থেকে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক অভিষেক দ্বীপের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30