শিরোনামঃ-

» বরেণ্য আলেম আল­ামা শাহ আযহার আলী আর নেই, বৃহস্পতিবার জানাজা

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম ও কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল­ামা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

Manual7 Ad Code

তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার গুঙ্গাদিয়া গ্রামের আল­ামা শাহ আতহার আলী (র.) এর পুত্র। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শুলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

জানাজায় ইমামতি করবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল­ামা শাহ আহমদ শফী।

Manual8 Ad Code

বুধবার (২৯ জানুয়ারী) বুধবার বিকেল ৫টায় ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Manual8 Ad Code

এদিকে দেশের এই বরেণ্য আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল­ামা আব্দুল মোমিন, সহ-সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা উবায়দুল­াহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহাসচিব আল­ামা নূর হোসাইন কাসেমী, সিলেট জেলা সভাপতি আল­ামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান প্রমুখ।

নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন- জাতীর এ ক্রান্তিকালে দেশের একজন শীর্ষ আলেমের ইন্তেকাল জাতির জন্য অশুভনীয় সংকেত। তিনি সারা জীবন ইসলাম ও দেশের কল্যাণে খেদমত করেছেন। তিনি দেশের হক্কানী ওলামায়ে কেরামের একজন দরদী অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সত্যিকারের আলেমে দ্বীনকে হারালো। যা সহজে পূর্ণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930