শিরোনামঃ-

» সিলেটে সংবর্ধিত জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ

Manual7 Ad Code

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-২০২০ রাজশাহী রয়েলস চ্যাম্পিয়নশিপ অর্জন করায় টিমের হেড কোচ, সিলেট বিভাগীয় কোচ ও ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর পরিচালক ও হেড কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর সকল কর্মকর্তা, কোচ সকল খেলোয়াড়বৃন্দ।

Manual5 Ad Code

বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ সংর্বধনা প্রদান করা হয়।

সংবর্ধনাকালে রাজিন সালেহ বলেন- এবারই প্রথম বিপিএল ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে অনুষ্ঠিত হয় ও এবারই প্রথম চ্যাম্পিয়নশিপ অর্জন করে রাজশাহী রয়েলস। প্রথম বারের মতো আমি কোচ হয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করি। এ অর্জন শুধু আমার নয়, আমাদের সকলের। আমাকে কোচের দায়িত্ব দেওয়ায় বিসিবির সভাপতি সহ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন- ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমীর পরিচালক ও যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আবুল হোসেন, উপদেষ্টা ও মিডিয়া কমিটির ম্যানেজার মোহাম্মদ বদরুল ইসলাম, সাংবাদিক শফিক মিয়া, একাডেমীর কোচ আল ওয়াদুদ সুইট, কোচ একরাম আহমদ, কোচ আল ইমরান অনিক সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30