- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেট বিপিএলে সাংবাদিকদের খাবার সরবরাহে ব্যাপক সমালোচনা
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২০ | শুক্রবার
ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু বিপিএলের সাংবাদিকদের খাবার নিয়ে বিতর্ক কিছুতেই কাটানো যাচ্ছে না। ঢাকায় বিপিএলের এবারের আসরের শুরুতে প্রেসবক্সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১৭ সাংবাদিক।
এবার সিলেটে বিপিএল কাভার করতে যাওয়া সাংবাদিকদের খাবার মেন্যুতে গরুর মাংস রাখা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব।
শুক্রবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের জন্য দুপুরের খাবার মেন্যুতে রাখা হয় গরুর মাংস।
প্রেসবক্সে ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী সাংবাদিকরা রয়েছেন।
বিভিন্ন ধর্মের মানুষজন উপস্থিত থাকা একটি আয়োজনের খাবার মেন্যুতে গরুর মাংস রাখা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে খাবারের সময়ই সাংবাদিকদের অনেকে গরুর মাংস মেন্যুতে রাখার সমালোচনা করেন।
এরআগে গত ১১ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর দিন সাংবাদিকদের জন্য সরবরাহ করা খাবার খেয়ে ১৭ সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন অসুস্থ হয়ে পড়েন।
শুক্রবার সিলেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ কাভার করতে যান এটিএন নিউজ সিলেটের প্রতিবেদক সজল ছত্রী।
দুপুরের খাবারের মেন্যুতে গরুর মাংস রাখায় ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন- গরুর মাংস খুবই উপাদেয় খাবার। কিন্তু একটা বিষয় বুঝতে পারি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সাংবাদিকদের জন্য সর্বজনীন খাবারের তালিকায় শুধু গরুর মাংস কেন? অনেক হিন্দু বদ্ধমূল বিশ্বাসের জন্য গরু খান না। নাকি তাদের বিসিবি হিসেবে নেন না?
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু বিপিএলে সাংবাদিকদের জন্য খাবারের আয়োজনে পোলাওয়ের সাথে ছিল শুধু ডিম আর গরুর মাংস। এ নিয়ে কথা বলেও লাভ হলো না।’
এ ব্যাপারে বিপিএলের সিলেট পর্বের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, আজকের মেন্যু ছিল মোরগ পোলাও, সাথে ডিম ভুনা।
অনেকের জন্য গরুর মাংস ছিলো। তবে মোরগ পোলাও থাকায় অন্যদের জন্য আলাদা করে কোন মাংস রাখা হয়নি।
তবে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, যেখানে নানাধর্মের মানুষজন উপস্থিত আছেন সেখানে খাবার মেন্যুতে গরুর মাংস রাখা মোটেই ঠিক হয়নি।
গরুর মাংস রাখলেও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আইটেম রাখতে পারতেন। আয়োজকরা এটি ঠিক কাজ করেননি।
নিউজ কাভার করতে আসা সাংবাদিকরা মনে করছেন, এজন্য দায়ী আয়োজক কমিটির সদস্যদের অব্যবস্থাপনা ও অদক্ষতা।
এই সংবাদটি পড়া হয়েছে ৯১৭ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেটে হার এড়ালো বাংলাদেশ
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করা হবে; জানালেন বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী
- ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক


