শিরোনামঃ-

» বিপিএলের সিলেট পর্ব শুরু কিন্তু দর্শকশূন্য গ্যালারী

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual8 Ad Code

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারীতে নেই উল্লেখযোগ্য দর্শক।কথায় আছে দিনের শুরুতেই বোঝা যায় দিনটা কেমন যাবে। দর্শকদের মধ্যে কোনো উত্তাপই টের পাওয়া যাচ্ছে না। টিকেট নিয়েও নেই অতীতের মতো কাড়াকাড়ি।

ম্যাচকে সামনে রেখে বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সিলেটে টিকেট বিক্রি শুরু হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের কয়েকটি বুথে সকাল ৯টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। কিন্তু দিন গড়িয়ে বিকেল হলেও টিকেটের জন্য দর্শকদের দীর্ঘ কোনো সারি দেখা যায়নি। টিকেট বুথের কর্মীরা অনেকটা অলস সময় পার করেছেন দিনভর।

Manual2 Ad Code

এর আগে দুটি বিপিএলের ম্যাচ হয়েছে সিলেটে। ওই সময়ে টিকেটের জন্য ভোররাত থেকে দর্শকদের লম্বা সারি ছিল। কিন্তু এবার দর্শকদের নিষ্পৃহ ভাব বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বকে উত্তাপহীন রেখেছে।

সিলেট পর্বে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত ৬টি ম্যাচ হবে। এসব ম্যাচের তিনটিতেই খেলবে সিলেট থান্ডার। সিলেটের নামে থাকা এই দলের ম্যাচ দেখতে দর্শকরা স্টেডিয়ামমুখী হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30