শিরোনামঃ-

» সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার আটক

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২০ | বুধবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বগুড়ায় আয়কর ফাইল আটকিয়ে ৫০ হাজার টাকার কারবার করতে গিয়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার ফেঁসে গেলেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩১ ডিসেম্ব) দুপুরে ঘুষ গ্রহণের নগদ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা অভিজিৎকে হাতেনাতে গ্রেফতার করে।

সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুছ আলী কয়েক বছর আগে বেশ কিছু জমি বিক্রি করেন। এবছর তার আয়কর ফাইলে জমি বিক্রির বিষয়টি দেখাতে চান। এজন্য তিনি কর অফিসে যোগাযোগ করলে গত ৬ মাস ধরে তার ফাইলটি আটকে রাখা হয়।

Manual5 Ad Code

এক পর্যায়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি ইউনুছ আলী দুদকের কাছে অভিযোগ করেন।অভিযোগ পেয়ে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামানের তত্বাবধানে একটি দল কর অফিসে (সার্কেল-১৫) ফাঁদ পাতে।

অভিযোগকারী ইউনুছ আলী সহকারী কর কমিশনারের কক্ষে প্রবেশ করে ঘুষের ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময় দুদকের দলটি তার কক্ষে প্রবেশ করে অভিজিৎ কুমার দে’র টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করেন।

পরে দুদকের দল সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’কে গ্রেফতার করেন।দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, গ্রেফতারকৃত অভিজিৎ কুমারের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধারের পর তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031