শিরোনামঃ-

» জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ করুন : সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট

প্রকাশিত: ১৩. মে. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দ, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৩ মে) সদর উপজেলার টুকেরবাজারে লিফলেট বিতরণ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মাহফুজ আহমদ, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, বাবুল মিয়া, আমিন মিয়া, সালাউদ্দিন, আনোয়ার হোসেন কুটি, আফাজ মিয়া, প্রমূখ।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতিতে এখনও সবচেয়ে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ খাত।

Manual5 Ad Code

মোট শ্রমশক্তির ৪৪ ভাগ কৃষিতে যুক্ত।রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার পরেও একক খাত হিসেবে কৃষি জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখছে।

Manual5 Ad Code

বক্তারা, টুকেরবাজার অঞ্চলে নদী ভাঙ্গন রোধ, শিশু ফাহিমা হত্যার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30