- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ১৩. মে. ২০২৬ | বুধবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।
মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। মাঠের খেলাধুলায় শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে।
বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (১৩ মে) বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি বর্তমান সরকারের আলাদা নজর রয়েছে।
সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম এবং মিড ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া থেকে শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে আর বঞ্চিত হবে না।
বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা ও সম্পাদক সারোয়ার আহমদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, নাজমুল হুদা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও বিদ্যালেয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফৌজিয়া জান্নাত।
এদিকে, বুধবার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কাটলিপুল-গোলা খেয়াঘাট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন এবং সুরমা নদীর তীরে গোলাঘাট এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝিরখাই, দিঘীরপাড় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর