- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১২. মে. ২০২৬ | মঙ্গলবার
বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি
নিউজ ডেস্কঃ
‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান সহকারে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগর।
বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আমরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করে কোনমতে সংসার চালিয়ে যাচ্ছি। আমাদের মাধ্যমে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেড়ে উঠছে।
আমরা দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছি। কিন্তু আমাদের উপরেই নির্যাতন করছে প্রশাসন।
প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেফতারের শিকার হচ্ছেন।
বক্তারা আরো বলেন, আমাদের জীবিকার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রতিদিন বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে হবে।
এতে করে সাধারণ হকাররা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। দাবি আদায় না হলে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।
মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর