শিরোনামঃ-

» এসএ গেমসে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের দিপ্তীর ব্রোঞ্জ পদক অর্জন

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০১৯ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

১৩ তম সাউথ এশিয়ান গেমস উশু তাইচি ইভেন্টে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থী ও জাতীয় উশু খেলোয়াড় দিপ্তী দাস চারু।

Manual8 Ad Code

৪ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসে উশুর তাউলুর তাইচি ইভেন্টে সে এই পদক অর্জন করে।

Manual5 Ad Code

এছাড়াও দিপ্তী জাতীয় পর্যায়ে সিলেটের হয়ে বিভিন্ন পুরস্কার সহ বহুবার স্বর্ণপদক অর্জন করেছে।

এসময় সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থী দিপ্তী জানান, আমি এই পুরস্কার পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।

আমার এ সাফল্যের পেছনে আমার শিক্ষাগুরু জাতীয় উশু কোচ ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন নিরলসভাবে প্রশিক্ষণ দিয়েছেন।

Manual8 Ad Code

তারই কল্যাণে আজ আমার এই অর্জন। ভবিষ্যতে আমি আরো ভালো কিছু করার জন্য সকলের নিকট আশির্বাদ কামনা করছি।

এদিকে দিপ্তীর ব্রোঞ্জ পদক অর্জনে সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন অভিনন্দন জানিয়ছেন।

Manual5 Ad Code

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দিপ্তী এই পদক অর্জন করে সিলেটের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে এসেছে। তাই দিপ্তীর মতো প্রতিযোগিদের বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে।

এদের মাধ্যমে হয়তো সিলেট আন্তর্জাতিকভাবে স্বর্ণপদক অর্জন করতে পারবে। আমি দিপ্তীর উজ্জল ভবিষ্যত কামনা করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930