শিরোনামঃ-

» এসএমপি কমিশনারের সাথে নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের সাক্ষাত

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৯ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

Manual3 Ad Code

এসময় নগর এক্সপ্রেস সিটি বাস মালিক সমিতির পক্ষ থেকে সিটি বাস সার্ভিস চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual6 Ad Code

জবাবে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া নগর এক্সপ্রেস বাস চালু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নাগরিকদের সুবিধার স্বার্থে যত দ্রুত সম্ভব বাস সার্ভিস চালু করার পরামর্শ দেন। পরে প্রতিনিধি দল ডিসি ট্রাফিক অফিসে এডিসি ট্রাফিক নিকোলিন চাকমার সাথে সাক্ষাত করেন। তিনি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর এক্সপ্রেসের সিটি বাস সার্ভিস গ্রুপের আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, বাস মালিক গ্র“পের সদস্য সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২৭নং ওয়ার্ড কাউনন্সিলর তৌফিক বক্স লিপন, নগর বাস মালিক গ্রুপের সদস্য সিলেট চেম্বারের পরিচালক আব্দুল রহমান জামিল, সাবেক কাউন্সিলর নগর বাস মালিক গ্রুপের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, নগর বাস মালিক গ্রুপের সদস্য মো. রেজাউল হাসান জাকারিয়া, চৌধুরী হেলাল আহমদ, নগর এক্সপ্রেসের সমন্বয়কারী শাহ মো. বাহাদুর আলম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30