শিরোনামঃ-

» সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৯ | রবিবার


Manual7 Ad Code

খালেদা জিয়ার মুক্তি, আবরারের খুনিদের শাস্তি ও দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবী

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশবিরোধী চুক্তি বাতিলের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

Manual5 Ad Code

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর তালতলা থেকে মিছিলটি শুরু হয়ে রেজিষ্ট্রারী মাঠে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, আহসান মাহবুব, দেলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, জাবেদ আহমদ জীবন, আব্দুল মনাফ, জীবন আহমদ, রিপন আহমদ চৌধুরী, আজিজ খান সজিব, রাসেল খান, বাইন উদ্দিন, জাহাঙ্গীর আহমদ, সাজ্জাদ হোসেন আরমান, শাহীন আহমদ, আব্দুস সালাম, মো. জসিম, হাসান আহমদ, কামরান হোসেন, রিপন আহমদ, খুর্শেদ, তানিম, শাকিল, নাঈম চৌধুরী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে বন্দী মানেই বাংলাদেশের গণতন্ত্র কারাগরে বন্দী। দেশবিরোধী সকল চুক্তি বাতিল ও শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের বিচার বাংলার জমিনে করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। তবেই আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সম্ভব হবে।

Manual5 Ad Code

অন্যথায় বিশ্বজিত ও তৌহিদের খুনীদের মতো খুনীরা আইনের ফাঁক দিয়ে কিছুদিন পর পার পেয়ে যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৩ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30