শিরোনামঃ-

» সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

দিরাই প্রতিনিধিঃ

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন বস ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হাতিয়া মোকামবাড়ী মসজিদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন প্রামের ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সাঁতার হলো মানসিক প্রশান্তি। সাঁতার কাটা সুস্থ থাকার একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। সাঁতার কাটলে শরীর থাকবে সুস্থ, পাশাপাশি আঘাত পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। তাই সুস্থ থাকতে ও মানসিক প্রশান্তি পেতে হলে সাঁতার খুবই প্রয়োজন। তিনি বলেন, বেশি বেশি এ ধরনের আয়োজন করা দরকার। এ ধরনের আয়োজনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

কামরুল হাসান মিটুর সভাপতিত্বে ও নুর জালালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বস ক্লাবের উপদেষ্টা আখলাক হুসেন, আব্দুল হাফিজ, সেলিম আহমেদ (লিলু), খন্টাই মিয়া, হাজী আমিরুল ইসলাম, আরিফ উল্লাহ, কাজল মেম্বার, সুহেল রানা, ইউপি সদস্য, মহিম উদ্দিন, রহিম আলী, নওশাদ মিয়া, সামসুজ্জামান, আক্কাছ আলী, সাদিকুর রহমান, খেলু মিয়া, সমসু মিয়া, লেবাছ মিয়া, বস ক্লাবের উপদেষ্টা সুনাহর মিয়া, হারুন রশিদ, কমরুল সুবেল মিয়া, সারজান মিয়া, আমির উদ্দিন, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, মিলাদ, ইমাদ, আমিন, ইব্রাহীম প্রমুখ।

Manual3 Ad Code

সাতার প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার অর্জন করেন মো. আমিন, ২য় সুমিন, ৩য় সাঈদ, পুরস্কার দাতারা হলেন, আহমেদ সিপন হাতিয়া মোকাম বাড়ি, দুবাই প্রবাসী ও উপদেষ্টা বস ক্লাব।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30