- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেটে সনাক-টিআইবি’র উদ্যোগে তথ্য অধিকার সপ্তাহ পালিত
প্রকাশিত: ২৫. জুলাই. ২০১৯ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায়গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তথ্য অধিকার সপ্তাহ ২০১৯ পালন করেছে।
এ উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট এ তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন, তথ্য চেয়ে আবেদনের ফরম বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
২৩ জুলাই ২০১৯ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তথ্য অথিকার সপ্তাহর কার্যক্রম শুরু হয়। সনাক সহ-সভাপতি এ কে শেরাম এর সভাপতিত্বে এবংইয়েস ফ্রেন্ডস দল নেতা তাসমিয়া কানিজ আহমেদ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার, ভাইস চ্যান্সেলর, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট।
সনাক সদস্য ও ইয়েস আহবায়ক এনায়েত হাসান মানিক এর শুভেচ্ছা বক্তব্যের পর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জায়েদা শারমিন এবং সনাক- ইয়েস এর কার্যক্রম বিষয়ক আলোচনা উপস্থাপন করেন ইয়েস দলনেতা মোঃ বজলুর রহমান।
গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতায় ২৪ জুলাই ২০১৯ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটে সনাক সহ-সভাপতি সৈয়দা শিরীন আক্তার এর সভাপতিত্বে এবং ইয়েস সদস্য আবু সাইফ খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর শিবপ্রসাদ সেন, উপ-উপাচার্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট।
উক্ত অনুষ্ঠানে তথ্য অধিকারআইন, ২০০৯ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন গাজী সাইফুল হাসান, বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ, মেট্রাপলিটন ইউনিভার্সিটি, সিলেট এবং সনাক-ইয়েস এর কার্যক্রম বিষয়ক আলোচনা উপস্থাপন করেন ইয়েস সদস্য সনি বসাক পূঁজা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাজমা খানম নাজু, প্রোগ্রাম ম্যানেজার, টিআাইবি সিলেট ক্লাস্টার।
২৫ জুলাই ২০১৯ নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তথ্য অথিকার সপ্তাহ ২০১৯ এর কার্যকম সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. নাঈম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট। ইয়েস ফ্রেন্ডস দল নেতা তাসমিয়া কানিজ আহমেদ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, উপাচার্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এ কে শেরাম এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন সনাক সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইলাম।
সংশ্লিষ্ট ইউনিভার্সিটি’র সহযোগিতায় এবং সনাক-সিলেট এর তত্ত্বাবধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের পরিচালনায় তিন দিন ব্যাপী কার্যক্রমের মাধ্যমে দুই শতাধিক শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান এবং তথ্য প্রাপ্তির আবেদন হাতে-কলমে শিক্ষা দেয়া হয়েছে।
তিন দিনব্যাপীঅনুষ্ঠানমালায় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট ইউনিভার্সিটির শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৫ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী


