- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» স্বর্ণ ব্যবসায়ীদের ট্যাক্সে সমৃদ্ধ হবে দেশের কোষাগার : সৈয়দ গোলাম কিবরিয়া
প্রকাশিত: ২৪. জুন. ২০১৯ | সোমবার
নিজস্ব রিপোর্টারঃ স্বর্ণ ব্যবসায়ীদের ট্যাক্সে দেশের কোষাগার সমৃদ্ধ হবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নিরীক্ষা ও গোয়েন্দা) সৈয়দ গোলাম কিবরিয়া।
তিনি বলেন- প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ীকে নিজেকে সরকারের অংশ মনে করে কর দিতে হবে। তারা আত্মমর্যাদার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন। মনে রাখতে হবে, কর জনগণের উন্নয়ন কাজে লাগে। দেশকে সুখী ও সমৃদ্ধি হিসেবে গড়ে তুলতে সকলকে কর দেওয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
সোমবার (২৪ জুন) নগরীর উপশহরে একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে দু’দিন ব্যাপী আয়োজিত স্বর্ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া আরো বলেন- স্বর্ণ আমদানি পর্যায়ে ট্যাক্স ৩ হাজার টাকা। বাজারে যখন বিক্রি করবেন, তখন উ’পাদন পর্যায়ের ভ্যাট আছে। এটা হচ্ছে পরোক্ষ ট্যাক্স। বছর শেষে যে ট্যাক্সটা দিতে হবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর আজকের মেলায় সরকার অপদর্শিত স্বর্ণ ট্যাক্সের মাধ্যমে বৈধ করার সুযোগ দিয়েছে। এটা হচ্ছে প্রত্যক্ষ ট্যাক্স।
তিনি বলেন, আমরা দেশের কথা চিন্তা করি। দেশের অনেকগুলো বড় বড় প্রকল্পকে সচল রাখতে ভ্যাট-ট্যাক্স আদায় চলমান রাখতে হবে। সরকারের নীতি হচ্ছে, সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে ভ্যাট-ট্যাক্স আদায় করা। তিনি স্বর্ণ মেলা সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহা বলেন, স্বর্ণ বা টাকা বিভিন্নভাবে অপ্রদর্শিত থেকে যায়। টাকার বেলায় এটাকে আমরা বলি ‘ব্লাক মানি’, আর স্বর্ণের বেলায় অপ্রদর্শিত স্বর্ণালঙ্কার। অপ্রদর্শিত স্বর্ণ কর দিয়ে পরিদর্শিত করার দাবি ছিল ব্যবসায়ীদের। সেই দাবির প্রেক্ষিতে এই স্বর্ণ মেলা। যদিও দু’দিন ব্যাপী মেলা হবে, এরপরও ৩০ জুন পর্যন্ত সময় থাকছে গচ্ছিত স্বর্ণের উপর ট্যাক্স প্রদানে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মনির, এফবিসিসিআই’র পরিচালক খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য স্বপন কর্মকার।
উপ কর কমিশনার স্বাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেটের যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, উপ কর কমিশনার কাজল সিংহ, শহীদুলাহ কায়সার।
এছাড়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির শতাধিক ব্যবসায়ী মেলায় অংশ নেন।
আয়োজকরা জানান- স্বর্ণ মেলায় ৬টি স্টলে আয়কর গ্রহণ করা হবে। তাতে নির্বিগ্নে ব্যাংকের বুথে কর দিতে পারবেন ব্যবসায়ীরা।
এদিকে, মেলা শুরুর প্রথম দিনেই অপ্রদর্শিত স্বর্ণের উপর ব্যবসায়ীদের কর দিতে ভীড় করতে দেখা গেছে। সিলেট জুয়েলারী সমিতির অধীনে ২৪৭ জন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন বলেন জানান সংশ্লিষ্টরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৯২৩ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর