শিরোনামঃ-

» সিলেটের আদালত চত্বরে আইনজীবী লাঞ্চিত

প্রকাশিত: ১৭. জুন. ২০১৯ | সোমবার

Manual1 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেটে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে আইনজীবী লাঞ্ছিত সিলেটে একটি মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিবাদী পক্ষের ২ আইনজীবীকে লাঞ্চিত করা হয় বলে জানা গেছে।

এ সময় সংবাদ সংগ্রহের জন্য আদালতে উপস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদকেও লাঞ্চিত করা হয়।

Manual5 Ad Code

সোমবার (১৭ জুন) দুপুরে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত এপ্রিল মাসের ১ তারিখে সিলেটের মইয়ারচরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইদের দ্বারা নিজের উপর হামলার অভিযোগ আনেন আইনজীবী বুরহান উদ্দিন। তার উপর হামলার অভিযোগে নিজ মামাতো ভাই সহ ৪ জনকে অভিযুক্ত করে ঘটনার ৬ দিন পর জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পাশপাশি এডভোকেট বুরহান উদ্দিন সিলেট আইনজীবি সমিতিকে বিষয়টি অবগত করেন। এমতাবস্থায় আসামীগন উচ্চ আদালত থেকে জামিন গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়- এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি কয়েকজন আইনজীবির মধ্যস্থতায় ঘটনাটির মীমাংসা ও সমঝোতার জন্য দফায় দফায় চেষ্টা করলেও বাদী বুরহান উদ্দিন এ ব্যাপারে কোন সাড়া দেন নি।

এমতাবস্থায়, সোমবার সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এসময় বিবাদী পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হন এডভোকেট রেজাউল করিম।

Manual7 Ad Code

এসময় তাঁর সহযোগিতায় ছিলেন এডভোকেট মাছুম বিল্লাহ চৌধুরী ও এডভোকেট একরামুল হাসান শিরু। বাদী পক্ষের আইনজীবীদের হট্টগোলের মধ্যে শুরু হওয়া শুনানি শেষে আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। শুনানি শেষে উভয়পক্ষের আইনজীবীরা এজলাস কক্ষ ত্যাগ করার সময় বাদী পক্ষের আইনজীবীরা বিবাদী পক্ষে দাঁড়ানোর অভিযোগে এডভোকেট মাছুম বিল্লাহ চৌধুরী ও এডভোকেট একরামুল হাসান শিরুর উপর চড়াও হন।

এসময় আদালত চত্বরে হট্টগোল ও হাতাহাতি হয়। এতে বাদী পক্ষের আইনজীবীদের হামলায় এডভোকেট মাছুম বিল্লাহ চৌধুরী ও এডভোকেট একরামুল হাসান শিরু আহত হন।

এ ব্যাপারে এডভোকেট মাছুম বিল্লাহ জানান- ঘটনার দিন সিনিয়র আইনজীবী এডভোকেট রেজাউল করিম বিবাদীপক্ষে শুনানিতে অংশ নেন। তাঁর সহযোগিতায় আদালতে শুনানিতে আমিও অংশ নেই। শুনানি শেষে আমরা যখন এজলাশ ত্যাগ করছিলাম, তখন বাদীপক্ষের কয়েকজন আইনজীবি অতর্কিতে আমার উপর হামলা চালায়।

এসময় আমাকে রক্ষা করতে গেলে আমার সহকর্মী এডভোকেট একরামুল হাসান শিরুকেও লাঞ্চিত করে তারা। তিনি আরো বলেন- আইনগত সহায়তা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এ থেকে বিরত রাখার নির্দেশ কেউ দিতে পারেনা। কিন্তু বিবাদীদের পক্ষে অবস্থান নেয়ায় আমাদের উপর হামলা চালানো হয়। যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।

আমরা এ ব্যাপারে আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি সমিতি এব্যাপারে সঠিক বিচার করবে। এব্যাপারে সিলেট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ জানান- হামলার মত কিছু ঘটেনি। একটি জামিন শুনানিকে কেন্দ্র করে বিবাদী পক্ষের আইনজীবিদের সাথে বাদী পক্ষের আইনজীবিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজনা দেখা দিলে আমরা উভয় পক্ষকে নিবৃত করি। পরবর্তীতে কার্যকরী কমিটির সভায় ২ আইনজীবীর সদস্য পদ স্থগিত করা হয়।

তিনি আরো জানান- মামলাটির বাদী একজন আইনজীবী। তার উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতিসহ কর্মসূচী পালন করা হয় আইনজীবি সমিতির পক্ষ থেকে।

Manual4 Ad Code

তবে কাউকে বিবাদী পক্ষে নিযুক্ত হতে নিষেধ করা হয়নি। ঘটনার সময় উপস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদ জানান- আমি আদালত চত্বরে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলাম। আইনজীবীদের হট্টগোল শুনে এগিয়ে গেলে কয়েকজন আইনজীবী আমার উপর চড়াও হয়। এসময় সিনিয়র আইনজীবীরা তাদের নিবৃত করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930