শিরোনামঃ-

» শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি কোরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ০২. জুন. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মাস ব্যাপী কোরআন প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১লা জুন) সিলেট নগরীর কাজিটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক প্রাথমিক বিদ্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান হয়।

শাহজালাল ট্যুরিষ্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছহী কোরআন প্রশিক্ষণের পরিচালক মো. আব্দুল ওদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- কাজী জালাল উদ্দিন, সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরান আহমদ কামাল, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সাজ্জাদুর রহমান।

Manual8 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী, শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির কার্যকরী সদস্য নূর মোহাম্মদ কাওছার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন পাঠ করেন- কোরআন প্রশিক্ষণের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন- অত্র প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি ক্বারী গোলাম কিবরিয়া, ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ও পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ক্বারী নাসির উদ্দিন চৌধুরী।

Manual7 Ad Code

অনুষ্ঠানে ২৮ জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয় এবং অবশেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রের প্রধান ক্বারী হাফিজ ক্বারী আব্দুস শহীদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30