শিরোনামঃ-

» আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত: ১৮. জুন. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে আগামী ২৮ জুন শনিবার সোহরাওয়ার্দি ময়দানের মহাসমাবেশ বাস্তবায়নে বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে দেশে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার,ফ্যাসিবাদের বিচার তারপরে জাতীয় নির্বাচন দিতে হবে।

Manual3 Ad Code

পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার বাংলার বুকে হতেই হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতেই হবে। এটাই জুলাইয়ের আকাংখা।

Manual1 Ad Code

এই আকাংঙ্খা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার ঘটবে ইনশাআল্লাহ।

ডা. রিয়াজ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান রেখে বলেন, এই মহাসমাবেশকে সামনে রেখে সিলেটের প্রতিজন নাগরিকের কাছে দাওয়াত পৌছাতে হবে। পিআর পদ্ধতির সুফল মানুষকে বোঝাতে হবে।

Manual4 Ad Code

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের প্রতি তাদের আগ্রহের আরেকটি প্রদর্শন হতে হবে আগামী ২৮ জুন।

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ বাস্তবায়নে ইসলমী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার উদ্যোগে বুধবার (১৮ জুন) বিকাল ৩টায় মহানগর ইসলামী আন্দোলন মিলনায়তনে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আবুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম. জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম. দপ্তর সম্পাদক মোঃ মাসুম আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল মিয়া. শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ খাদেম, সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুল বারী শাফি, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া, যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন কোতোয়ালি থানা সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন, যুব আন্দোলন সভাপতি আলাউদ্দিন সহ থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ।

বৈঠকে কোতোয়ালি থানার মধ্যে সকল ওয়ার্ডে পোস্টার লাগানো, ফেস্টুন ব্যানার ও লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারনা চালানো সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930