- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : আবুল কাহের চৌধুরী শামীম
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী, মুসলমান আমরা মিলেমিশে বসবাস করি।
ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমি সবার, এখানে সবার সম অধিকার রয়েছে।
প্রত্যের ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। তাই বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক ও অভিন্ন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ বরণ উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ‘শান্তি শোভাযাত্রার’ শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।
শান্তি শোভাযাত্রাটি নগরীর ক্বীনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন গিয়ে এক সংক্ষিপ্ত সভায় শেষ হয়।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার সভাপতিত্বে ও বৌদ্ধ পূর্ণিমা-২৫৭০ উদযাপন পরিষদের আহ্বায়ক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, সিলেট বিহাবের অধ্যক্ষ শ্রীমথ সংজ্ঞানন্দ মহাথেরো, পূজা উযাপন পরিষদ মহানগর শাখার আহ্বায়ক উজ্জল ঘোষ, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পিপলু বড়ুয়া, নিশুতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, চট্রগ্রামের দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিচিত্র ধর্মকথিক প্রমুখ।
শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
এসময় অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর