শিরোনামঃ-

» মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ অনেক ক্ষেত্রে তারাই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।

Manual1 Ad Code

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং মানবাধিকার বাস্তবায়নে আমাদের সকলকে সামাজিক দায়বদ্ধতা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মে দিবসের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়তে হবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী হলে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লি.-এর ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।

Manual4 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সদর দপ্তর ঢাকার সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট বিভাগের সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মতিউর রহমান শাহীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, মীর্জা রেজওয়ান বেগ, মো. মুসলেহ উদ্দিন, শালিস বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেস স্বপন, সিলেট জেলার সহ-সভাপতি মধু মিয়া, অর্থ সম্পাদক এস এম বিল্লাহ, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, দপ্তর সম্পাদক ওদুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার চৌধুরী, আফরোজ মিয়া তালুকদার, সাংবাদিক খালেদ মিয়া, রুনা সুলতানা, সাহেদা বেগম, গোলাম আজম মঞ্জু, হুসনা চৌধুরী, চিত্রনায়ক জহির চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31