শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৯ | রবিবার


Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত রাত পৌনে ২টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ডাকতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার হোসেনপুর গ্রামের মো. খলিলের ছেলে মো. লিটন মিয়া (২০) ও শিপন মিয়া (১৮) বর্তমানে তারা কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা, কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও গ্রামের সাজ্জাত নুরের ছেলে রাজিব মিয়া (১৮), মৃত আলী আকবরের ছেলে জালাল মিয়া (১৯), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নুরুল আমিনের ছেলে অন্তর (১৫)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে এসআই বি জামান সহ অন্যান্য অফিসার ও ফোর্সরা ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করেন।

Manual8 Ad Code

আটককৃত ডাকাতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ১টি বল্লম ও দুটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮ তাং ২৯/৩/১৯ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড।

Manual6 Ad Code

শনিবার কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেন।

Manual7 Ad Code

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জে ডাকাত, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে থানা পুলিশের জিরো ট্রলারেন্স। ডাকাত, সন্ত্রাস ও বিভিন্ন মাদক সহ ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে থানা পুলিশ তৎপর রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930