শিরোনামঃ-

» রামনগর ৩য় চৌগ্রাম প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট-২০১৯ সম্পন্ন

প্রকাশিত: ২৮. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গোয়াইনঘাট উপজেলার ৬নম্বর ফতেহপুর ইউনিয়নের রামনগর গ্রামে ৩য় চৌগ্রাম প্রিমিয়ার লীগ-২০১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (২৭ মার্চ) সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

ফাইনাল খেলায় দেওয়ানেরগাঁও রাইর্ডাস এবং রামনগর ভাইকিংস মধ্যকার ম্যাচে দেওয়ানেরগাঁও রাইর্ডাস খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় চৌগ্রাম প্রিমিয়ার লীগ কমিটির আহ্বায়ক ইয়াহইয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা ফারুক আহমদ ও সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নম্বর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আমিনুর রশিদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হারুনুর রশিদ, ফখর উদ্দিন মেম্বার, আমির হোসেন মেম্বার, মাস্টার সেলিম উদ্দিন, মো. মঈন উদ্দিন, আনোয়ার হোসেন, আসদ্দর আলী চৌধুরী, ওয়ারিস উদ্দিন।

খেলায় সার্বিক সহযোগীতা ও আর্থিক অনুদানের জন্য তরুণ সমাজসেবক হারুনুর রশীদকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031