- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেটে আন্দোলনরত যাত্রীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস বিমান কর্তৃপক্ষের
প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৯ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ সিলেটে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের নেতৃবৃন্দের পূর্ব ঘোষিত ৬ দফা দাবির প্রেক্ষিতে সিলেটের যাত্রীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মার্চ) আটাব নেতৃবৃন্দের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি ও নগরীর মজুমদারীস্থ বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর পালনের একপর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আন্দোলনরত আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের নিয়ে বৈঠকে বসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মসূচী মূলতবী ঘোষণা করা হয়।
পূর্বঘোষিত কর্মসুচী অনুযায়ী আজ সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট নগরীর মজুমদারীস্থ বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে গণঅবস্থান নেওয়ার কথা ছিল আটাব সিলেট জোনের নেতৃবৃন্দ।
সকাল ১১টা থেকে বিমানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম ও অভিযোগ তুলে ধরে এর প্রতিকার দাবি করেন আটাব নেতৃবৃন্দসহ উপস্থিত বিভিন্ন ট্রাভেলস এজেন্টস, সংগঠন এবং প্রবাসী নেতৃবৃন্দ। দুপুর ১২টার দিকে মজুমদারীস্থ বাংলাদেশ বিমানের কার্যালয়ের কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনরত আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ বিমান সিলেট অফিসের ব্যবস্থাপক হেলাল উদ্দিন।
দীর্ঘ আধা ঘন্টার বৈঠকে তিনি আন্দোলনরত আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের অভিযোগ শুনেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেটের যাত্রীদের সুবিধার্থে সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি নেতৃবৃন্দের জানান, আগামী ৮ দিনের মধ্যেই বিমান বাংলাদেশের সেলস এন্ড মার্কেটিং (বিক্রয় ও বিপনন) পরিচালক সিলেটে এসে আটাব, মেট্রোপলিটন চেম্বার ও প্রবাসী নেতৃবৃন্দের সাথে বসে সকল দাবি দাওয়া শুনবেন।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের এমন আশ্বাসে কর্মসূচী আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত মূলতবী ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
গত ৬ মার্চ আটাব, সিলেট জোনের পক্ষ থেকে বিমানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। ওইদিন সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান সিলেটের যাত্রীদের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছে।
বিমানের যাত্রীর প্রায় ৮০ ভাগই সিলেটের প্রবাসী হলেও তাদেরকে মানসম্মত সেবা দেয়া দূরে থাক, উল্টো হয়রানি করে আসছে লাল-সবুজের পতাকাবাহী বিমান। বিমানের কতিপয় অসাধু কর্মকর্তারা নিজেদের স্বার্থ হাছিল ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে সুযোগ করে দিতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন আটাব নেতৃবৃন্দ। এর প্রেক্ষিতে তারা ঘোষণা দিয়ে কর্মবিরতি ও গণঅবস্থান কর্মসুচী পালনের সিদ্ধান্ত নিয়েছিলো আটাব।
এ বিষয়ে আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল জানান, ‘আমরা সিলেটের যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে আমাদের দাবিগুলো নিয়ে বিমান বাংলাদেশের বিরুদ্ধে যে কর্মসুচী হাতে নিয়েছিলাম তা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের আশ্বাসে মূলতবী ঘোষণা করা হলো।
তিনি আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে আশ্বাসকৃত দাবীগুলো পূরণ করা না হলে আরো কঠোর কর্মসুচী নিয়ে মাঠে নামবে আটাব নেতৃবৃন্দ।’
সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ জানান, এ আন্দোলন বা দাবিসমূহ শুধু আটাবের নয়,বরং গোটা সিলেটবাসীর। দাবি আদায় না হলে মেট্রোপলিটন চেম্বারও আন্দোলনে মাঠে নামবে বলে হুশিয়ারি প্রদান করেন।
যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রানা ফেরদৌস জানান, সিলেটের প্রবাসীরা বিমানে চরম হয়রানির শিকার হন। এমনকি উমরাহ ও হজ্ব যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। প্রবাসিরা দীর্ঘদিন ধরে এসব দাবি দাওয়া আদায়ে সোচ্চার। এসব দাবী দাওয়া মেনে নেওয়া না হলে প্রবাসী নেতৃবৃন্দও নতুন করে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।
কর্মসূচীতে আটাবের উর্ধতন নেতৃবৃন্দ সহ সিলেটের বিভিন্ন ট্রাভেলস ব্যবসায়ী, এজেন্টস সহ সিলেট মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ এবং সিলেটের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আটাবের দাবিগুলোর মধ্যে রয়েছে;
– কমন ভাড়ায় সিলেটের যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রেখে সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা ও সিলেটের যাত্রীদের জন্য ভাড়া বৈষম্য দূর করা।
– সিলেট-জেদ্দা-সিলেট, সিলেট-দুবাই-সিলেট, সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইটে সিলেটের প্রবাসীদের অগ্রাধিকার প্রদান, ‘প্রবাসীরা সরাসরি ফ্লাইটে সিলেট আসতে হলে বেশি ভাড়া দিতে হবে’ বিমানের বিক্রয় ও বিপণন পরিচালকের এমন বক্তব্য প্রত্যাহার করা।
– সপ্তাহে ধার্যকৃত জেদ্দা-সিলেট দুইটি ফ্লাইটে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখা।
– ঢাকা থেকে গ্রুপ বুকিং সিস্টেম বাতিল করা।
– সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের উন্নতমানের হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং
– সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুত সম্পন্ন করা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি


