শিরোনামঃ-

» লিটল বার্ড স্কুলে ভিন্ন আয়োজনে ভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনে লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলে উদযাপন করা হয়েছে। ভাষা দিবস উপলক্ষ্যে আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্কুল ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সকল প্রতিযোগিতায় শিশু কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষনীয়।

Manual8 Ad Code

প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলের প্রিন্সিপাল মো. আল ওয়াদুদ সামী রাসেল।

Manual6 Ad Code

এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- বিবিআইএস এর সিনিয়র শিক্ষক আলাউর রহমান, লিটল বার্ড স্কুলের রেক্টর প্রণব জ্যোতি পাল, অভিবাবক এম এ মুহিত সিদ্দিকী, স্কুলের শিক্ষক সুফিয়া সুলতানা, বিনতী চক্রবর্তী, পূর্ণিমা দাশ প্রমুখ।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন- মাতৃভাষার শুদ্ধ চর্চা ও ভাষা শহীদেরকে শিশুদের সাথে পরিচয় করে দিতেই এই আয়োজন। শিশুকাল থেকেই যদি বাচ্চাদের বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও ভাষা সংগ্রামের ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়া যায় তাহলে তারা প্রকৃত দেশপ্রেমিক মানুষ হয়ে গড়ে উঠবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30