শিরোনামঃ-

» এভারগ্রীণ একাডেমির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

শিশুদের সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষকের

শাবিপ্রবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আব্দুল আউয়াল বিশ্বাস বলেন, শিশুদের সুনাগরিক তথা আদর্শ মানুষ হিসেবে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষকের। সন্তানকে যথাযথ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি নীতিগত শিক্ষা দিতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পিতা-মাতাকে আরো যত্নবান হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

Manual4 Ad Code

তিনি শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ এভারগ্রীণ একাডেমি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

এভারগ্রীন একাডেমি’র অধ্যক্ষ লতিফা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাছউদ এর পরিচালনায় একাডেমির বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তফাদার, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30