শিরোনামঃ-

» সিলেট দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বৃহস্পতিবার

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সিলেটের দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট এমসি কলেজ খেলার মাঠে উদ্বোধন করা হবে।

দৈনিক সিলেটের দিনকাল মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কাছে খেলার ১ম পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও ২য় পুরস্কার ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ টুর্নামেন্টের যাবতীয় সকল পুরস্কার হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) নগরীর মহাজনপট্রিস্থ সম্পাদকমন্ডলীর সভাপতির কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সিলেটের দিনকাল’র সম্পাদকমন্ডলীর সভাপতি বদরুল আলম বেলাল।

এসময় তিনি বলেন- খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকেও সতেজ রাখে। তিনি সবাইকে শরীরকে সুস্থ রাখার জন্য সকল কাজের পাশাপাশি খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দেন তিনি।

Manual3 Ad Code

তিনি বলেন- খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ হবে সুন্দর। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ও সুন্দর সমাজ উপহার দিতে সরকারের পাশাপাশি সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

পুরস্কার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- পত্রিকার পরিচালক ইউসুফ খান এবং সম্পাদক ও প্রকাশক পারভীন বেগমের প্রতিনিধি মো. নাঈমুল ইসলাম, অম্পেয়ার শহীদুল ইসলাম খান জুবেদ। হকার্স সমিতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. রফিক দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সংগঠনিক সম্পাদক আমির আলীর, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ক্রীড়া সম্পাদক জমির উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক দুয়েল আহমদ, শফি গাজী সহ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, সিলেটের দিনকাল-এর স্টাফ রিপোর্টার সোহেল আহমদ, সুমন আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন- মোবারক ফাইভ স্টার ও শাকিল ফাইভ স্টার। খেলা দেখতে সবাইকে মাঠে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন সিলেটের দিনকাল পরিবার।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30