- জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী
- সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং
- সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির
- সিলেটে উল্টো রথযাত্রা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : সিলেটে বাণিজ্যমন্ত্রী
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
- বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল
- সাম্প্রদায়িক সম্পৃতির ঐতিহ্য রক্ষায় সবাইকে কাজ করতে হবে : এমপি এমরান আহমদ
» জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত আর্টিস্টিক এস্থেটিকস ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফী এক্সিবিশন-২০১৯
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার
জেআরআরএমসি প্রতিনিধিঃ সিলেটের প্রথম ও দেশের অন্যতম সেরা বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট-এ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দেশের ৩৫টি মেডিকেল কলেজের ফটোগ্রাফি সোসাইটির অংশগ্রহনে জেআরআরএমসি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত আর্টিস্টিক এস্থেটিকস ২.০: ন্যাশনাল ইন্টার-মেডিকেল ফটোগ্রাফী এক্সিবিশন-২০১৯।
২ দিন ব্যাপী উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী, দেশ-বিদেশে অসংখ্য শিক্ষা ও সচেতনতামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
কলেজের ফটোগ্রাফী ক্লাবের চেয়ারপার্সন অধ্যাপক শামীমা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।
উক্ত প্রদর্শনী ও প্রতিযোগিতায় ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মোস্তারা খানম জ্যোতি, ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আতিফ চৌধুরী, ২য় রানার আপ হয়েছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের কৌশিক ফৌজদার।
মোবাইল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের খান মো. আমিনুল ইসলাম, ১ম রানার আপ হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মো. আকিদ আমজাদ, ২য় রানার আপ হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এম. আজমাইন একতিদার।
ফটোগ্রাফী প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ফটোগ্রাফী সোসাইটির সাবেক সভাপতি আব্দুল মোনায়েম এবং সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী।
প্রতিযোগিতায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফটোগ্রাফার নাহিয়ান চৌধুরী, সার্বিক তত্ত্ববধানে ছিলেন কলেজ ফটোগ্রাফী ক্লাবের সভাপতি সাব্বির হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোহাইমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১২ বার
সর্বশেষ খবর
- জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী
- সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং
- সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির
- সিলেটে উল্টো রথযাত্রা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : সিলেটে বাণিজ্যমন্ত্রী
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর