- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
- ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ
- সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু; প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ
- সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা
» আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার মকসুদ বক্তের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০১৯ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট পৌরসভার সাবেক কমিশনার, মহানগর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড শাখা সভাপতি মকসুদ বক্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, মকসুদ বক্ত সিলেট নগরীর একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। জীবদ্দশায় তিনি সামাজিক উন্নয়ন, রাজনৈতিক কর্মকান্ড এবং জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন।
ড. মোমেন মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শোক
সিলেট পৌরসভার সাবেক কমিশনার, মহানগর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড শাখা সভাপতি মকসুদ বক্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক শোকবার্তায় তিনি মকসুদ বক্তের বিদেহী রুহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মকসুদ বক্ত সিলেটের ১৫নং ওয়ার্ড তথা আমার এলাকার কমিশনার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা এবং এলাকাবাসীর প্রিয় ও সজ্জন ব্যক্তি ছিলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের শোক
সিলেট পৌরসভার সাবেক কমিশনার, মহানগর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড শাখা সভাপতি মকসুদ বক্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, মকসুদ বক্ত ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি দলের দুঃসময়ে একজন ত্যাগি ও পরীক্ষিত নেতা হিসেবে সংগঠনের জন্য কাজ করেছেন। জনসেবায় একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সংগঠনের একজন পরীক্ষিত নেতাকে হারাল।
উল্লেখ্য, মকসুদ বক্ত বাংলাদেশ সময় শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার টরেন্টোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার
সর্বশেষ খবর
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর