শিরোনামঃ-

» দিরাইয়ে নির্বাচনী প্রচারণায় ইফতিয়াক হোসেন মঞ্জু

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে গনসংযোগ করে যাচ্ছেন জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু।

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

Manual1 Ad Code

অন্যদিকে ধানের শীষের প্রার্থীরা সেভাবে প্রভাব ফেলতে পারেননি।

জগদল ইউনিয়নে নিজস্ব গতিতে স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু।

মঞ্জুর সাথে কথা হলে তিনি জানান, আমরা সব ভেদাভেদ ভুলে আমাদের নেত্রী জয়া সেন কে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছি, ইনশাল্লাহ জয় নিয়ে ঘরে ফিরবো।

Manual4 Ad Code

প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোর কদমে। দলীয় গ্রুপিং ও বিভেদ মিটিয়ে নির্বাচনী মাঠে সব নেতাকর্মীকে আনতে পেরেছে দলটি। বিভেদ ভুলে দলকে জেতাতে একাট্টা সবাই। পাড়া-মহল্লায় দিন-রাত চলছে মাইকিং, প্রার্থী-সমর্থকদের সভা-সমাবেশ-উঠোন বৈঠক। নির্বাচনী উৎসব বিরাজ করছে সব এলাকায়।

Manual6 Ad Code

নির্বাচনী ইশতেহার ঘোষণার পর দিরাইয়ের জগদলে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় এসেছে নতুন মাত্রা। ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরে ভোটারদের নিজ নিজ পক্ষে টানার চেষ্টা করছেন কর্মীরা। পাড়া-মহল্লায় হ্যান্ডমাইক, প্রচার লিফলেট নিয়ে ভোট প্রার্থনা করছেন কর্মীরা।

ভোটের মাঠে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিগত ১০ বছরে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী ড. জয়া সেন গুপ্তা প্রার্থী হওয়ার পর দিরাইয়ের জগদলে অভ্যন্তরীণ কোন্দল অনেকটাই স্তিমিত হয়েছে।

দীর্ঘদিন এর জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু’র কর্মী-সমর্থকদের মধ্যে অন্তর্কোন্দল বিরাজ করছিল।

তবে শেষ মুহূর্তে জয়াকে মনোনয়ন দিয়ে হাইকমান্ড প্রার্থী ঘোষণা করায় উভয়পক্ষের কর্মী-সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ভোট চাইছেন নৌকা প্রতীকের পক্ষে।

Manual6 Ad Code

অন্যদিকে জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু ও গণসংযোগে মাঠে সরব আছেন।

সব মিলিয়ে সুনামগঞ্জ-২ আসনে ভোটের মাঠ দখলে নিতে তৎপর আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930