শিরোনামঃ-

» ছাতকের ১৬ নেতাকর্মীর ছাত্রদলে আনুষ্ঠানিক যোগদান

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সুনামগঞ্জস্থ ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের একদল তরুণ ও যুবকরা নগরীর আম্বরখানাস্থ মিয়া ফাজিলচিশ্তস্থ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ-৫ আসনের ধানের শীষের সম্ভাব্যপ্রার্থী মিজানুর রহমান চৌধুরীর বাসায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুনামগঞ্জস্থ ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের একদল তরুণ আনুষ্ঠানিকভাবে রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন।

নবনিযুক্ত নেতাকর্মীরা বিএনপির অঙ্গসহযোগী সংগঠন হিসেবে সিংচাপইড় ইউনিয়নসহ ছাতক ও সুনামগঞ্জে বিএনপিকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ-৫ আসনের ধানের শীষের সম্ভাব্যপ্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

Manual6 Ad Code

এ সময় নতুনদের ছাত্রদলে যোগদান ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আজিজুর রহমান আজিজ, সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সুনামগঞ্জ জেলা সচেতন ছাত্র ফোরামের সভাপতি হাবিবুর রহমান সুজন, ছাতক উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমদ, মো. ইমরান হোসেন।

Manual7 Ad Code

আনুষ্ঠানিকভাবে এ সময় যারা ছাত্রদলে যোগদান করেন- মো. রাসেল আহমেদ, সায়েখ আহমদ, তুফাজ্জুল হোসেন, সাইফ আহমেদ, রাহিম আহমদ, জাবেদ হোসেন, রাসেল আহমদ, মাছুম আহমদ, আল আমিন, দিলদার হোসেন, সুয়েব আহমদ, আব্দুর রহমান, ইসতাক, সজল, কাইয়ুম, নূর আহমদ সহ আরো অনেকে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30