শিরোনামঃ-

» পার্কে নিয়ে যুবতিকে পালাক্রমে ধর্ষণ, আটক ১ লম্পট

প্রকাশিত: ১৫. জুলাই. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে ১ যুবতিকে পালাক্রমে ধর্ষণ করেছে ২ লম্পট। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে ১ যুবককে আটক করেছে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, যুবতির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিন গ্রামে। সে প্রাণ কোম্পানীতে কর্মরত। শনিবার (১৪ জুলাই) দুপুরে শাহজিবাজার এলাকার প্রাণ কোম্পানীতে যাওয়ার পথে সদর উপজেলার ধুলিয়াখাল থেকে ২ যুবক তাকে একটি সিএনজিতে জোর করে তুলে চুনারুঘাটে নিয়ে যায়। পরে চুনারুঘাটের একটি পার্কে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় বিকেলের দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে যুবতিকে ভর্তি করা হয়। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশ জানতে পেরে থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতাল এলাকা থেকে বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের রজব আলীর ছেলে মামুন মিয়াকে আটক করে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হওয়া যুবতির প্রচুর রক্তকরন হচ্ছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবতিটি সাংবাদিকদের জানায়- সে প্রাণ কোম্পানীর ফ্যাক্টরীতে যাওয়ার পথে মামুন সহ ২ যুবক তাকে জোর পূর্বক তুলে নিয়ে চুনারুঘাটের একটি পার্কে পালাক্রমে ধর্ষণ করে।

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান- পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামুন মিয়া নামে ১ যুবককে আটক করেছে। অপর যুবককে আটকের চেষ্টা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930