শিরোনামঃ-

» আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে : লুৎফুর রহমান

প্রকাশিত: ১৩. জুন. ২০১৮ | বুধবার


Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর বলেছেন, আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। কারণ আগামী নির্বাচন হবে দলের জন্য কঠিনতম নির্বাচনের মধ্যে অন্যতম একটি। এ নির্বাচনের আগে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের দেশ ও জাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভরাত্রি লাইলাতুল কদরে রাত্রে দোয়া করতে আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

মঙ্গলবার (১২ জুন) ওসমানীনগর উপজেলা যুবলীগের আয়োজনে দয়ামিরস্থ একটি কমিউনিটি সেন্টারে ইফতারপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতালুর রহমান সুহেল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সম্পাদক আনম শফিকুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিলেট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual2 Ad Code

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30