- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» রমজান মাস উপলক্ষে সিলেট চেম্বারের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন; সিলেটের দ্রব্যমূল্যের বাজারদর নিম্নমুখী
প্রকাশিত: ২৪. মে. ২০১৮ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাসাধারণকে মানসম্পন্ন পণ্য সরবরাহের লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এলাকাভিত্তিক বাজার পরিদর্শন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ এবং বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ লালদীঘিরপাড়, কালিঘাট, আমজাদ আলী রোড ও চাল বাজার এলাকার বাজার সমূহ পরিদর্শন করেন। এসময় চেম্বার সভাপতি বলেন, রমজান মাস ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে পবিত্রতা রক্ষার মাস।
এ মাসে ভোক্তা সাধারণকে ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা একান্ত প্রয়োজন। তিনি বলেন, ব্যবসায়ীগণ সততার সাথে ব্যবসা পরিচালনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন।
তিনি পাইকারী বাজারের সাথে সঙ্গতি রেখে সহনীয় পর্যায়ে মুনাফা গ্রহণ করে খুচরা বাজারে পণ্য বিক্রয় করার আহবান জানান। পরিদর্শনকালে পাইকারী বাজারের বিক্রেতাগণ জানান, বর্তমানে চিনি প্রতি কেজি সর্বনিম্ন ৫২ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৯৪.৫০ টাকা, পিঁয়াজ প্রতি কেজি ১৫ টাকা, রসুন ৫৮ টাকা, আদা ৭৫ টাকা, মসুরী ডাল ৫১ টাকা, খেজুর ৬৯ টাকা ও আলু প্রতি কেজি ১৫ টাকা করে বিক্রি হচ্ছে।
চেম্বার নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য যে, পর্যায়ক্রমে আগামী ২৭-৩১ মে পর্যন্ত চেম্বার নেতৃবৃন্দ সিলেট শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করবেন।
এসময় বাজার পরিদর্শনে অংশগ্রহণ করেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. দিলওয়ার হোসেন, চালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও বিএসটিআই এর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম রিপন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর