শিরোনামঃ-

» ফেইসবুকে নারীর অশ্লীল ছবি প্রচার সিআইডির রিমান্ডে বখাটে সালাম

প্রকাশিত: ১৬. মে. ২০১৮ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ক্রাইম ডেস্কঃ সিলেটে পর্নগ্রাফি আইনে সালাম নামের এক বখাটেকে গ্রেফতার ও রিমন্ডে নিয়েছে সিআইডি।

বুধবার (১৬ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৩য় আদালত তাকে ১ দিনের রিমান্ডে দেন। গ্রেফতারকৃত আব্দুস সালাম (৩৫) সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণগাঁও কোনাপাড়ার আব্দুর রহিমের পুত্র। মাদ্রাসা শিক্ষিকা চাচাতো বোনের নামে ভুয়া ফেইসবুকে আইডি খোলে আব্দুস সালাম। ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে ওই শিক্ষিকার অশ্লীল ছবি সর্বত্র প্রকাশ ও প্রচার করতে থাকে।

Manual5 Ad Code

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি পর্ণগ্রাফি আইনের ৮(২)৮(৩)২০১২ ধারায় আব্দুস সালামের বিরুদ্ধে মামলা {নং ০৪)(২)১৮} হয়।

মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল আব্দুস সালাম। পরে মামলাটি থানা থেকে সিআইডি জোন সিলেট-এর তদন্তে দেয়া হয়। গত ১৪ মে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে তার ৩ দিনের রিমান্ড চায়। শুনানী শেষে আদালত বুধবার তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

মাদ্রাসার তদন্তকারী কর্র্মকর্তা সিআইডি জোন সিলেট-এর ইন্সপেক্টর মো. আব্দুল আওয়াল গ্রেফতার ও রিমান্ডে নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930