শিরোনামঃ-

» বালাগঞ্জে বজ্রপাতে ২টি গরু নিহত। প্রাইভেট কার খাদে!

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে বজ্র পাতে দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের নোয়াপাতন গ্রামের পূর্বের হাওর (ডুগিরবিলে) ঐ গ্রামের আনর মিয়ার ভাগনা দিন মজুর বুরহান আহমদের একটি গাভী ও একটি বাছুর ঝড়ের সময় বজ্রপাতে মারা যায়। বুরহান আহমেদের পিতা দিন মজুর মোস্তফা আহমদ তাদের বাড়ি ওসমানীনগর উপজেলার এওলাতৈল গ্রামে তার পরিবারসহ দীর্ঘদিন থেকে সে তার নানার বাড়িতে থেকে কাজ করে, সে জানায় প্রতিদিনের মত আজও পাশ্ববর্তী বিলে গরু চরিয়ে সে কাজে যায় দুপুরের দিকে হঠাৎ করে কাল বৈশাখী ঝড়  আসলে সে দৌড়ে বাড়িতে যায় ঝড় শেষে গরুর পাশে এসে দেখে গরু মরা অবস্থায় পড়ে রয়েছে। ৫০-৬০ হাজার টাকা বাজার মূ্ল্যের গরু মারা যাওয়ায় কেঁদে কেঁদে এমনটাই বলছিলেন।
এদিকে, বালাগঞ্জ সদরস্ত আদিত্যপুর বাজারের কাদির কমিউনিটি সেন্টারের সামনে কাল বৈশাখী ঝরের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশে পরে যায় এতে চালক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30