শিরোনামঃ-

» মধ্যনগর বাজারে এড. রঞ্জিত সরকারের গণসংযোগ

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ১ আসনের মধ্যনগর বাজারে মঙ্গলবার (৩ এপ্রিল) গণসংযোগ করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।

Manual4 Ad Code

এসময় তিনি বলেন- হাওর এলাকার জনগণ যুগের পর যুগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই হাওর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে।

বর্তমান আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে এ এলাকাকে উন্নয়নের মূলস্রতো যুক্ত করেছে। কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে হাজার হাজার জনগণের। শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রেই এগিয়ে যাবে হাওরাঞ্চলবাসী। তবে আগামীতে যদি নৌকার বিজয় সুনিশ্চিত না হয়, তাহলে আবারো ধাক্কা খাবেন হাওরবাসী।

Manual5 Ad Code

তাই হাওরবাসীর উন্নয়নের স্বার্থে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার পরাজয় হলে শুধু আওয়ামী লীগের পরাজয় হবে না, পরাজিত হবে হাওরবাসীর স্বপ্ন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মনোরঞ্জন তালুকদার, আলমগীর খসরু, সদস্য শামীম আহমদ, রিপন সরকার, তাহির উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মধ্যনগর থানা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ূন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুবীর রায়, সাব্বির আলম, উপ-প্রচার সম্পাদক সুহেল মিয়া, সামারদানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত চৌধুরী, ছাত্রলীগ নেতা প্রাণ গোপাল, জনি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031