- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভা
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৮ | মঙ্গলবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শহীদ জিয়ার কোন সৈনিক বসে থাকতে পারেনা।
মায়ের প্রতি ভালবাসার তাগিদেই সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। সমাবেশ সফলের মাধ্যমে বাকশালী সরকারকে দেখিয়ে দিতে হবে তাদের দিন ফুরিয়ে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
তিনি সোমবার (২ এপ্রিল) বিকেলে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৃথক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি জিয়াউল বারী চৌধুরী শাহীন, জেলা উপদেষ্ঠা দেলোয়ার হোসেন মুক্তা, তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান ও সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আবু তাহের চেয়ারম্যান, মো. হারুন মিয়া, আক্তার খান জাহেদ, নজরুল হোসেন খান, আতাউর রহমান, মো. নাজিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, উপজেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা ফয়সল উদ্দিন, আব্দুর রউফ কছির আলী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, কামাল হোসেন, মো. আবুল হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, আব্দুল হাফিজ, মুজিবুল ইসলাম তাজুল, জামিল আহমদ, আলাউদ্দিন আলাই, শিপলু আহমদ, তানভীর আহমদ প্রমুখ।
পৌর বিএনপির প্রতিবাদ সভা
১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা সোমবার সন্ধ্যায় পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন পিন্টুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, জেলা সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা হাজী নুরুর রহমান, কবির আহমদ, আলফাত আহমদ, আব্দুর রাজ্জাক, কবির আহমদ লিলু, আতাউর রহমান কিটন, মাসুক আহমদ, কাউন্সিলার মিসবাহ আহমদ, সাইফুদ্দিন, পৌর যুবদল সভাপতি হোসেন আহমদ দুলন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


