শিরোনামঃ-

» ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতি ২ জন আহত; ৪ লক্ষ টাকার মালামাল লুট

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাত পৌনে ৩ টার দিকে উপজেলার সাদীপুর ইউপি বেগমপুর গ্রামের প্রদ্যুত পালের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতদের হামলায় উপজেলার বেগমপুর গ্রামের অয়ন পালের ছেলে প্রদ্যুত পাল ও পান্ডব পাল গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।

Manual1 Ad Code

আহত পান্ডব পাল জানান, গত শুক্রবার রাত পৌনে ৩ টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত তাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।

এ সময় ডাকাতরা ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন সহ প্রায় চার লক্ষ টাকার মালালাম লুট করে নিয়ে যায়। ডাকাতাদের হামলায় গৃহকর্তা প্রদ্যুত পাল ও তার ছোট ভাই পান্ডব পাল গুরুত আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ডাকাতিস্থল পরিদর্শন করে।

Manual4 Ad Code

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ডাকাতির চেষ্ঠা করেছিল এ ব্যাপারে তদন্ত চলছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30