- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» যুব গেমস কারাতে প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় কারাতে দলের সাফল্য
প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার
স্পোর্টস ডেস্কঃ যুব গেমস-২০১৮ তে কারাতে প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় কারাতে দল সফলতা পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের ৮টি বিভাগের মধ্যে সিলেট বিভাগের অর্জন ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৬টি তাম্র পদক। উপজেলা থেকে জেলা এবং পরবর্তীতে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে চূড়ান্তভাবে অনূর্ধ-১৭ বছর বয়সের ৬ জন ছেলে এবং ৬ জন মেয়ে নিয়ে গঠিত হয় সিলেট বিভাগীয় কারাতে দল।এদের মধ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কারাতে খেলোয়াড় শুভ্র রায় সাগর কুমিতে (-৪০) কেজিতে স্বর্ণপদক ও দলীয় কাতা ইভেন্টে তাম্রপদক পান।
তাছাড়া রৌপ্যপদক অর্জন করেন একক কাতায় ফজলুল করিম নোমান, কুমিতে (-৫০ কেজি) তাহমিদ ইশরাক আহমেদ, মেয়েদের দলীয় কাতা ইভেন্টে নোলক রায় স্বর্ণা, ফারজানা আক্তার সোনিয়া, উম্মে কুলসুম শিমু, কুমিতে (-৪০ কেজি) নুসরাত জাহান সিকদার আনিকা, কুমিতে (-৫৫ কেজি) কুলসুমা আক্তার শিউলী, তাম্রপদক অর্জন করেন দলীয় কাতা ইভেন্টে ফজলুল করিম নোমান, তাহমিদ ইশরাক আহমেদ, শুভ্র রায় সাগর, কুমিতে (-৬০ কেজি) ফারজানা আক্তার সোনিয়া, কুমিতে (+৬০ কেজি) জাহিদ হাসান ও কুমিতে (-৪৫ কেজি) শরীফুল হক চৌধুরী।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শেন আয়োজিত বাংলাদেশ যুব গেমস্ ২০১৮ প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় কারাতে দলের প্রধান কোচ ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কাউন্সিলর ও সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব সুব্রত দে, সহকারী কোচ জাতীয় খেলোয়াড় শাহিদুল ইসলাম সৌমিক, সহকারী টিম ম্যানেজার মাহবুব হোসাইন, রাকিব আহমেদ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৯২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


