- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
প্রকাশিত: ২১. জুলাই. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছেন ব্যবসায়ীরা।
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন ও নয়াসড়ক এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরের নয়াসড়কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নিহার কুমার রায়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরবাসীর সেবা করতেই আমি দায়িত্ব নিয়েছি।
সিলেটকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তর করতে আমরা কাজ করছি।
জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ড্রেন ও ছড়া পরিষ্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। ড্রেন ও ছড়ায় ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া সুন্দর ও জলাবদ্ধতামুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব নয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার মুরুব্বি আওলাদ হোসেন, বিনীত কুমার চক্রবর্তী বলাই, সুব্রত রঞ্জন সেন, আশরাফ হোসেন সাহেদ, নজরুল হোসেন, আমিনুল আহাদ চৌধুরী ফাহিম, রুম্মা আহমদ এবং ইসমাইল হোসেন খোকন।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, নয়াসড়ক অ্যাসোসিয়েশনের রতন রায়, শহিদুল হক সোহেল, কাজী হাসান মাহি, জুনেদ আহমদ, সাইদুর রহমান রাজ, সাদ্দাম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দিয়ে সিসিক প্রশাসককে সংবর্ধনা জানান।
পরে নয়াসড়ক এলাকার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসকের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর