- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ২১. জুলাই. ২০২৬ | মঙ্গলবার
গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানুষের প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের কারণে পরিবেশ আজ হুমকির মুখে।
জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করছি। এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক-সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ করছেন। তবে কিছু অসচেতন মানুষ পুনরায় ড্রেন ও ছড়ায় আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল আচরণ ছাড়া সুন্দর নগর গড়ে তোলা সম্ভব নয়।”
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহযোগিতায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন।
প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং খোজারখলা সমাজকল্যাণ সংঘের সভাপতি রুহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পরে তিনি দক্ষিণ সুরমার ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ৪০ নম্বর ওয়ার্ডের পালপুর এলাকা পরিদর্শন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর