শিরোনামঃ-
- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি টাইগারদের শোক
প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৮ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক দলপতি মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাকিব ও মুশফিক।
সোমবার (১২ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে নেপালের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়।
এতে ৬৭জন যাত্রী ও ৪জন ক্রু ছিলেন। তবে নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রন হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এমন দুর্ঘটনায় অনেকেই নিহত ও আহত হন।
এই ঘটনায় মর্মাহত বাংলাদেশে টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সাকিব লিখেছেন, ‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের উদ্দেশ্যে জানাই আমার আর শিশিরের পক্ষ থেকে গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগায়, সেই প্রার্থনা করছি।’ আঙ্গুলের ইনজুরির কারনে শ্রীলংকায় সফররত বাংলাদেশ দলের সাথে নিদাহাস ট্রফিতে অংশ নেননি সাকিব।
সাকিবের মত নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করুন।’
এদিকে নিদহাস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, নেপালের দুর্ঘটনায় বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।
তিনি বলেন, ‘কাল যখন আমরা খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি, সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


