শিরোনামঃ-

» কর্মক্ষম ও প্রতিভাবান প্রতিবন্ধীদের চাকুরী প্রদানের জন্য সিলেট চেম্বারের উদ্যোগে সাক্ষাৎকার অনুষ্ঠান

প্রকাশিত: ১১. মার্চ. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে রবিবার (১১ মার্চ ) বিকাল ৩:৩০ টায় চেম্বার কার্যালয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কর্মক্ষম ও আগ্রহী ২৩ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করে।

এসময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- অনেক প্রতিভাবান প্রতিবন্ধী রয়েছেন যারা মনোবল ও আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখাপড়া ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি ও সুযোগ-সুবিধার অভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে বাধাগ্রস্থ হচ্ছেন।কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব প্রতিবন্ধীদেরকেও দেশের উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন- কর্মক্ষম প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রাপ্তির জন্য সিলেট চেম্বার প্রতিবন্ধীদের জীবন বৃত্তান্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করেছে।

Manual7 Ad Code

তিনি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের চাকুরী প্রদানের জন্য চাকুরীদাতা প্রতিষ্ঠানসমূহকে অনুরোধ জানান।

Manual6 Ad Code

সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মো. সাইদুর রহমান, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন, গোল্ডেন হার্ভেস্ট এর নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্ট্স লিঃ এর ব্যবস্থাপক মো. তসলিম উদ্দিন চৌধুরী, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের ম্যানেজার স্বপন মাহমুদ।

Manual1 Ad Code

এছাড়াও গোল্ডেন হার্ভেস্ট ফুড্স লিঃ, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ, রোজভিউ হোটেল, ফুলকলি ফুড প্রোডাক্ট্স, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন, হাজী মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশন, রূপশ্রী বিউটি পার্লারসহ আরো বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30