- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» ২৩ মার্চ স্পেনের সঙ্গে জার্মানীর প্রীতি ম্যাচের সব টিকিট শেষ
প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে স্পেনের বিপক্ষে বিশ্বকাপকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অনুশীলন ম্যাচের জন্য নির্ধারিত সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে।
বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের বিপক্ষে জমাট এই লড়াই উপভোগের লোভ যেন সামলাতে পারছে না ফুটবল পাগল জার্মান সমর্থকরা।
ডিএফবি জানিয়েছে, আগামী ২৩ মার্চ ডাসেলডর্ফে অনুষ্ঠিতব্য ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সর্বমোট ৫০,৬৫৩টি টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
স্পেনের বিপক্ষে ম্যাচের চারদিন পরেই বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক জার্মান। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে অনুশীলন ম্যাচগুলোতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যথাসম্ভব ঝালিয়ে নিতে চায় জার্মানরা। এ পর্যন্ত বার্লিনের ম্যাচের জন্য ৬৫ হাজার টিকিট বিক্রি হয়েছে, আরো প্রায় ১০ হাজার টিকিট আয়োজকদের হাতে রয়েছে।
২০১৪ সালে ঘরের মাঠে স্বাগতিক ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করা জোয়াকিম লো’র জার্মানী ঐ ম্যাচের পরে এই প্রথমবারের মত সেলেসাওদের মুখোমুখি হচ্ছে।
স্পেন ও ব্রাজিল ছাড়াও আরো দুটি ম্যাচে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করবে জার্মানি। আগামী ২ জুন এ্যাওয়ে ম্যাচে ক্লাগেনফুর্টে অস্ট্রিয়া ও ৮ জুন লিভারকুসেনে সৌদী আরবের মুখোমুখি হবে লো শিষ্যরা।
মস্কোতে ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রুপ-এফ এর অপর দলগুলো হলো সুইডেন ও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


