শিরোনামঃ-

» জকিগঞ্জ উপজেলার বালাউটে “দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার” ভিত্তি প্রস্তর স্থাপন সমপন্ন

প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code

মোস্তাক আহমদ, জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের-জকিগঞ্জ উপজেলার বালাউটে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেবের বাড়ী সংলগ্ন তাঁর নিজ তত্ত্বাবধানে প্রতিষ্টিত “দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার” ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন- বর্তমান সমাজের যে অবক্ষয় ঘটছে তা রোধ করতে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই,  মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাই পারে সমাজের মৌলিক অবক্ষয় রোধ করতে, কারণ মাদ্রাসায় পড়ানো হয় ধর্মীয় পুস্তকাদি আর ধর্ম কখনো খারাপ কাজকে সাপোর্ট করেনা, বর্তমান সমাজে যে অবস্থা বিরাজমান খুন, ধর্ষণ, মারা-মারি  যাই ঘটছে তার জন্য দায়ী আমরা দিন দিন ধর্মীয় শিক্ষা থেকে সরে যাচ্ছি।

আমি মনে করি আমার শ্রদ্ধেয় পৃত্রিতুল্য ব্যক্তিত্ব যিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লামা বালাউটি ছাহেবের হাতে প্রতিষ্ঠিত নিজ বাড়িতে ‘বালাউট দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা’ সমাজের অবক্ষয় রোধে অগ্রণী ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জালালপুর জালালীয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেবের সভাপতিত্বে’ বালাউট দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও সম্ভাব্য এতিমখানার’ তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন- জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের এডিশনাল এসপি মো. মোস্তাক সরকার, বিশিষ্ট শিল্পপতি  নিজাম উদ্দিন মাহতাব, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল মজিদ, হবিবপুর কেশবপুর মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মাওলানা উবায়দুর রহমান, ৩নং কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেটের কর্মকর্তা প্রকৌশলী শফিউল আলম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী।

Manual3 Ad Code

উপস্থিত ছিলেন- মাওলানা মাহবুবুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল গণি, ইউপি সদস্য সফিকুল ইসলাম হিরা, ফরিদপুর জামে মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান, রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেনডেন্ট মাওলানা জমির উদ্দিন  মাওলানা আব্দুল কুদ্দুস নুরী, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম আমেরিকা প্রবাসী, আবুল হোসেন, ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলওয়ার হোসাইন চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী কবির আহমদ, মোস্তফা কামাল প্রমুখ।

Manual5 Ad Code

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেবের মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031