- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» বর্ণাঢ্য আয়োজনে আগামী সেপ্টেম্বরে পালন হবে বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী- মিসবাহ উদ্দিন সিরাজ
প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটসহ গোটা দেশের সূর্যসন্তান ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গণি ওসমানীর ঋণ দেশবাসী কোনদিন শোধ করতে পারবেনা। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এম এ জি ওসমানীর সুমহান আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরতে হবে।
তারা এই মহান নেতার সম্পর্কে এখনও অনেক কিছুই জানেনা। সেটা তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মও দেশপ্রেমে উজ্জীবিত হবে। আর সেজন্যই আগামী সেপ্টেম্বর মাসে বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী বর্ণাঢ্য পরিসরে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
তার আগে আগামী মার্চ মাসে শততম জন্মদিন পালনের আয়োজনকে সফল ও সার্থক করার লক্ষ্যে সিলেটের সর্বস্তরের রাজনীতিক, সাংবাদিকসহ সকল পেশাজীবীদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। সেই বৈঠক থেকে এই বীর মুক্তিযোদ্ধার জন্মদিন পালনের কর্মসূচি নির্ধারণ করা হবে।’
তিনি সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় শাখার আয়োজনে বঙ্গবীর ওসমানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল বাসিত স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিন সিরাজ মরহুম আব্দুল বাসিতকে স্মরণ করে বলেন- ‘আব্দুল বাসিত ছিলেন আওয়ামী লীগের এক নিবেদিতপ্রাণ নেতা। আওয়ামী লীগের ইতিহাসে আব্দুল বাসিতের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গণে লড়াই করে দেশমাতৃকাতে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখেছিলেন। যার কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসেও তাঁর অবদান কম নয়।’
সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম-সম্পাদক ও সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন আই এম মাছুম চৌধুরী পরিচালনায় সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধ-৭১ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সমিউল আলম, সাধারণ সম্পাদক ও সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কদ্দুছ সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ডা. নিজামুল ইসলাম, সদস্য হরিপদ চন্দ, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন,অ্যাডভোকেট আব্দুল মালেক, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহুলুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, জেলা মহিলা কমিটির সভাপতি শামসুন নাহার মিনু জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বন্ধু গোপাল দাস, বিভাগীয় কমিটির সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট চৌধুরী মো. আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবীর এমএজি ওসমানী, মরহুম আব্দুল বাসিত স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩২ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


